◈ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর ◈ সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি ◈ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার বিবৃতি ◈ ‘জয় বাংলা ‘বাঙালি ও বাংলাদেশ ◈ শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি পালন ◈ ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ◈ আটলান্টিক সিটিতে ১৭ মার্চ, বৃহস্পতিবার সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবে ◈ বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ সমার্থক ◈ বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ সমার্থক ◈ জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা আওয়ামী লীগের

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা আওয়ামী লীগের

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। এই শুভ দিনে দেশে-বিদেশে অবস্থানরত সব সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ।

রোববার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচারণ ও কর্ম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন এবং বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগও সমাজে সমতায় বিশ্বাসী। হাজার বছর ধরে এদেশের মানুষ ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে সহাবস্থান করে আসছে। সময়ে সময়ে এদেশে কিছু হায়েনার কবলে পড়ে ধর্মীয় বিদ্বেষ ও হানাহানি শুরু হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুদের ওপর চলে অকথ্য নির্যাতন। খুন, ধর্ষণ, লুটতরাজ- হেন কোনো অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে সংঘটিত হয়নি। ভুলুণ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, মাথাচাড়া দিয়েছিল মৌলবাদ, জঙ্গিবাদ। সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে আওয়ামী লীগ সভাপতি ও পাঁঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ যখন শান্তি-সম্প্রীতির পথে এগিয়ে চলেছিল তখন একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে উদ্ভূত পরিস্থিতি তৈরি করে, আবারও হিন্দু সম্প্রদায়ের ওপর চলে নিপীড়ন।

তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার- এই বিশ্বাস বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের প্রতিটি মানুষ আনন্দের সঙ্গে, নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে, দেশ ও সমাজের শান্তি, সৌহার্দ্য বজায় রেখে বসবাস করবে বলে আমরা বিশ্বাস করি।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Spread the love

 

সভাপতি                    ড. সিদ্দিকুর রহমান

সাধারন সম্পাদক      আব্দুস সামাদ আজাদ

প্রচার সম্পাদক          আব্দুল হামিদ