নিউইয়র্কে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। সম্মেলন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে ১ মে শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের এআর ব্যাঙ্কুয়েট হলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে পূর্ণাঙ্গ হোস্ট কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
সুধী সমাবেশে ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং হোস্ট কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবু সম্মেলন সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম, অভিনয় শিল্পী লুৎফুন্নাহার লতা সহ ফোবানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের ফোবানা সম্মেলনে বঙ্গবন্ধুর আদর্শ, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন থাকবে।
সুধী সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান
সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ
প্রচার সম্পাদক আব্দুল হামিদ
Address:
70-32 Broadway Jackson heights New York 1137, USA.
Email:
mdhamidusa26@gmail.com usawamileaguenewyork@gmail.com
Phone:
+1 (347) 840 - 4118
All rights reserved by @ usawamileague.org 2021-2023
