◈ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর ◈ সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি ◈ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার বিবৃতি ◈ ‘জয় বাংলা ‘বাঙালি ও বাংলাদেশ ◈ শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি পালন ◈ ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ◈ আটলান্টিক সিটিতে ১৭ মার্চ, বৃহস্পতিবার সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবে ◈ বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ সমার্থক ◈ বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ সমার্থক ◈ জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আ.লীগ ফিনিক্স পাখির মতো: প্রধানমন্ত্রী

আ.লীগ ফিনিক্স পাখির মতো: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বার বার আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। খণ্ড-বিখণ্ড করার চেষ্টা হয়েছিল। কিন্তু গণমানুষের দল বলেই বার বার জেগে উঠেছে। ঠিক ফিনিক্স পাখির মতো৷ কারণ আওয়ামী লীগের শক্তি তৃণমূল। তারা কখনো পরাভব মানে না।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যেমন স্বাধীনতা এনে দিয়েছে, তেমনি আমাদের দলের প্রতিটি পদক্ষেপের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির যতটুকু অর্জন সেটি আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে।
আওয়ামী লীগ ছেড়ে তারা হারিয়ে গেছেন: শেখ হাসিনা

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো মাথানত করে না। বিভিন্ন সময় নেতারা অনেকে ভুল করেছেন। আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন। যেসব নেতা ভুল করেছেন, তারা বোঝেননি। চলে যাওয়ায় হারিয়ে গেছেন। হ্যাঁ, অনেকে ফিরে এসেছেন, আমরা গ্রহণ করেছি। আবার অনেকে এখনো সরকার পতনের আন্দোলন করছেন।

Spread the love

 

সভাপতি                    ড. সিদ্দিকুর রহমান

সাধারন সম্পাদক      আব্দুস সামাদ আজাদ

প্রচার সম্পাদক          আব্দুল হামিদ