◈ নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর ◈ সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি ◈ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার বিবৃতি ◈ ‘জয় বাংলা ‘বাঙালি ও বাংলাদেশ ◈ শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি পালন ◈ ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ◈ আটলান্টিক সিটিতে ১৭ মার্চ, বৃহস্পতিবার সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবে ◈ বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ সমার্থক ◈ বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ সমার্থক ◈ জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেখ রেহানার জন্মদিন আজ

শেখ রেহানার জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। সেসময় শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানির কার্লসরুইয়ে বড় বোন শেখ হাসিনার সঙ্গে থাকায় বেঁচে যান তিনি। সেখান থেকে ভারতে চলে যান দুই বোন। পরে শেখ রেহানা লন্ডনে চলে যান। শেখ হাসিনা ১৯৮১ সালে ভারত থেকে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন।

দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও কখনো রাজনীতিতে আসেননি শেখ রেহানা। তবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ সক্রিয় রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। জনহিতৈষী কাজে সব সময়ই ভূমিকা রাখছেন শেখ রেহানা। ধানমন্ডিতে তার নামে বরাদ্দ বাড়িটিও দিয়েছেন দেশের কাজে। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সবার কাছে ‘ছোট আপা’ বলে পরিচিত। অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন ছেলেমেয়ে। তাদের মধ্যে বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনে নন্দিত রাজনীতিক। তিনি ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য (এমপি)। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্কস নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক।

Spread the love

 

সভাপতি                    ড. সিদ্দিকুর রহমান

সাধারন সম্পাদক      আব্দুস সামাদ আজাদ

প্রচার সম্পাদক          আব্দুল হামিদ